আন্তর্জাতিক

নামাজের জন্য দেয়া হলো গির্জা!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

জার্মানির বার্লিনে সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে স্থানীয় মসজিদে মানুষের স্থান সংকুলান হচ্ছে না। এমন অবস্থায় মুসলিমরা যাতে ঈদের নামাজ আদায় করতে পারেন তার জন্য একটি গির্জা তাদের দরজা খুলে দিয়েছে।

জার্মানিতে প্রার্থনা স্থলগুলো ৪ মে থেকে খুলে দেয়া হয়েছে, কিন্তু বলা হয়েছে যারা প্রার্থনা করবেন তাদের অন্তত দেড় মিটার (৫ ফুট) দূরত্ব বজায় রাখতে হবে।

ফলে নিউকোলন এলাকার দার আস-সালাম মসজিদ শুক্রবার (২২ মে) মাত্র হাতে গোণা নামাজিকে জায়গা দিতে পারে।

সমস্যা সমাধানে তখন এগিয়ে আসে ক্রুজবার্গ-এর মার্থা লুথেরান চার্চ। তারা বলে মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের গির্জায় জুমার নামাজ আদায় করতে পারবেন।

এবছর পৃথিবীর আর সব দেশের মতো বার্লিনেও করোনা সংকটের কারণে সবরকম ধর্মীয় অনুষ্ঠান নিয়ম অনুযায়ী ও প্রথা মেনে পালন বাধাগ্রস্ত হচ্ছে।

‘এট দারুণ একটা ব্যবস্থা এবং এই সংকটের মাঝে রোজার সময় আমাদের খুবই খুশি করেছে।’ রয়টার্স বার্তা সংস্থাকে বলেন স্থানীয় ওই মসজিদের ইমাম। তিনি বলেন, ‘আসলে এই মহামারি আমাদের সম্প্রদায়ের মধ্যে ঐক্য তৈরি করেছে, কেননা সংকটই মানুষকে কাছে নিয়ে আসে।’

‘কিন্তু এখানে নামাজ আদায় করতে অদ্ভুত লাগছিল, ভেতরে বাজনা আছে, ছবি আছে’ বলেন নামাজি সামির হামদুন, ‘ইসলামের প্রার্থনাস্থলে তো এসব থাকার কথা নয়।’

‘কিন্তু এসব অগ্রাহ্য করতে হবে, ভাবতে হবে আমরা ঈশ্বরেরই একটা আলয়ে বসে আছি।’ এমনকি ওই গির্জার যাজকও নামাজে অংশ নিয়েছেন।

‘আমি জার্মান ভাষায় বক্তৃতা করেছি,’ জানান মনিকা ম্যাথিয়াস। ‘আর নামাজের সময় আমি শুধু একটা কথাই বলেছি- হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ আমরাও তো একইভাবে উদ্বিগ্ন এবং আমরা আপনাদের কাছ থেকেও শিখতে চাই।’

‘একে অপরের প্রতি এই শ্রদ্ধাবোধটা খুবই সুন্দর,’ বলেন গির্জার যাজক মনিকা ম্যাথিয়াস। -বিবিসি বাংলা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা