আন্তর্জাতিক

রবিবার সৌদি আরবে ঈদ

সান নিউজ ডেস্ক:

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় সৌদি আরবে ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২৪ মে (রবিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশও একই দিন ঈদ পালন করবে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায় ঈদ। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, বরং এর মধ্য দিয়ে উদ্ভাসিত হয় ইসলামের সাম্যের সৌন্দর্য।

করোনাভাইরাস মহামারির মধ্যে এবার উদযাপিত হবে ঈদ। ভাইরাসটির বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশ লকডাউনসহ বিধিনিষেধ জারি করেছে। ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরে শুক্রবার চাঁদ দেখা যায়নি। তাই এই দেশগুলোতেও রবিবার ঈদ উদযাপিত হবে।

বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার (২৩ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জানাতে অনুরোধ জানিয়েছে। টেলিফোন নম্বরগুলো হলো, ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।

শনিবার চাঁদ দেখা গেলে দেশে রবিবার ঈদ উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে সোমবার ঈদ উদযাপিত হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা