আন্তর্জাতিক

পাঁচ শতাধিক ঘোড়ার অস্বাভাবিক মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক:

অজানা এক ভাইরাসে থাইল্যান্ডে অস্বাভাবিক ভাবে পাঁচ শতাধিক ঘোড়ার মৃত্যু হয়েছে। এতে করে দারুণ ক্ষতির মধ্যে পড়েছে খামার মালিকেরা।

করোনাভাইরাস মহামারির মধ্যে দেশটির একটি খামারে একের পর এক ঘোড়া মারা যাচ্ছিল, গবেষকেরা ধারণা করেছিল করোনায় মৃত্যু হচ্ছে এসব ঘোড়ার, পরে পরীক্ষায় দেখা গেল এ এক ভিন্ন ভাইরাস।

শনিবার (২৩ মে) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অজানা এই ভাইরাসটি বাদুড় থেকে এসেছে বলে গবেষণায় জানা গেছে। করোনাভাইরাসের উৎপত্তিও বাদুড় থেকে হয়েছে বলে প্রবল ধারণা বিজ্ঞানীদের। অজানা এই ভাইরাসটি মানুষের মধ্যেও সংক্রমিত হয়ে মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে বলে গবেষকেরা আশঙ্কা করছেন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ১০০ মাইল দূরে খামারটিতে ৯ দিনে ১৮টি ঘোড়া মারা যায়। খামারটির মালিক নোপাদল সারোপালা জানান, কীভাবে ঘোড়াগুলো মারা যাচ্ছিল কোনো কারণই ধরতে পারেননি তারা। পরে জানা যায়, অজানা ভাইরাসে মারা যাচ্ছে ঘোড়াগুলো। চীন থেকে আসা একটি জেব্রা থেকে এই ভাইরাস থাইল্যান্ডে এসেছে।

এদিকে, ফেব্রুয়ারি থেকে সংক্রমিত হতে থাকা ভাইরাসটিতে যুক্তরাজ্যে ৫০০ এরও বেশি ঘোড়া মারা গেছে। সেগুলোর রক্ত পরীক্ষা করে দেখা গেছে, আফ্রিকার ঘোড়ার অসুখের সঙ্গে মিল আছে তাদের উপসর্গের।

তবে মার্চের নতুন একটি পরীক্ষায় গবেষকেরা জানান, মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। আফ্রিকার ঘোড়া ও জেব্রার মধ্যে এই রোগ হয়ে থাকে। কয়েক যুগ ধরে এই ঘটনা ঘটলেও আফ্রিকাতেই এই ভাইরাসকে সীমাবদ্ধ থাকতে দেখা গেছে।

সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা