আন্তর্জাতিক

বাথরুমে যাওয়ায় কর্মীকে বরখাস্ত করলো অ্যামাজন!

আন্তর্জাতিক ডেস্ক: ই-কমার্স জায়েন্ট অ্যামাজনের বিরুদ্ধে শুধুমাত্র বাথরুমে যাওয়ার কারণে এক নারীকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার অভিযোগ উঠেছে। এই অভিযোগে একটি মামলাও করেছেন ওই নারীকর্মী।

জানা গেছে, ওই নারীকর্মী অনেকবার বাথরুমে যাওয়ার জন্য বিরতি নিয়েছিলেন। এজন্যই অ্যামাজন তাকে কাজ থেকে সরিয়ে দিয়েছে।

তবে অভিযোগকারী ওই নারী বলেন, তিনি ইরিট্যাবল বয়েল সিন্ড্রোমে ভুগছিলেন। এজন্য তাকে দিনে বেশ কয়েকবার বাথরুমে যেতে হয়েছিল। যা কখনও কখনও দিনে ৬ বার।

চাকরি থেকে বাদ দেওয়ার আগে ওই নারীর কাছ থেকে বেশ কয়েকবার এই রোগের ডাক্তারি সার্টিফিকেট চেয়েছিলেন। কিন্তু তা তিনি দেখাতে পারেননি।

তবে বিষয়টি নিয়ে মারিয়া জেনাইট অলিভেরো নামে ওই নারী কর্মী বলেন, আমি অ্যামাজনের গোডাউনে কাজ করতাম। সার্টিফিকেটটি দেখাতে দেরি করছিলেন। তারপরই কোনও ব্যাখ্যা ছাড়াই তাৎক্ষণিকভাবে আমাকে বরখাস্ত করা হয়।

শেষ পর্যন্ত মারিয়া বিষয়টি অক্ষমতা এবং বৈষম্যের জন্য অ্যামাজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে। মামলায় তিনি অন্যায়ভাবে বরখাস্তের জন্য ৭৫ হাজার ডলার ক্ষতিপূরণ চেয়েছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা