আন্তর্জাতিক

কাবুল থেকে কুকুর-বিড়াল নিতে প্লেন পাঠাবে যুক্তরাজ্য!

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ নৌবাহিনীর সাবেক সদস্য পল ফার্থিং পশুসেবামূলক দাতব্য সংগঠন পরিচালনা করেন। যা আফগানিস্তানে অবস্থিত। সেখানে তার ২৫ জন কর্মীর পাশাপাশি রয়েছে শতাধিক কুকুর ও বিড়াল।

এসব কর্মী, তাদের পরিবার ও কুকুর-বিড়ালগুলোকে নিয়ে যেতে একটি বিশেষ প্লেন পাঠাচ্ছে যুক্তরাজ্য। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।

শনিবার বিবিসি রেডিও ৪-এর একটি অনুষ্ঠানে নিজের পশুসেবা সংগঠন নওজাদ প্রসঙ্গে কথা বলেছেন ফার্থলিং। তিনি তার সব কর্মী, তাদের পরিবার ও কুকুর-বিড়ালগুলোকে নিরাপদে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

ফার্থলিংয়ের পক্ষে প্রচারণা চালানো ডমিনিক ডায়ার বার্তা সংস্থা পিএ’কে জানিয়েছেন, ‘পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে’ নওজাদ-সংশ্লিষ্ট ৬৮ জনের ভিসা হয়ে যাওয়া উচিত। তাদের পাশাপাশি কুকুর-বিড়ালগুলোকে আনতে আগামী কয়েকদিনের মধ্যে বিশাল একটি প্লেন পাঠানো হতে পারে।

ডায়ার জানান, তাদের এই কাজে ব্রিটিশ সরকার, বিশেষ করে দেশটির পরিবেশমন্ত্রী সরাসরি সহযোগিতা করছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের এক ধনী ব্যক্তি এই মিশনে অর্থায়ন করছেন বলেও জানিয়েছেন তিনি।

পল ফার্থলিং, তার সহকর্মী ও প্রাণীগুলোকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিমানবন্দরে পৌঁছানোই সবচেয়ে বড় বাধা বলে মনে করেন ডায়ার। তার মতে, আফগানিস্তানে যুক্তরাজ্যের পর্যাপ্ত হেলিকপ্টার না থাকা ‘হাস্যকর’।

তালেবান কাবুল দখলের পর আতঙ্কিত হাজার হাজার আফগান যখন দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন, তখনই বিশেষ প্লেনে কুকুর-বিড়াল নেওয়ার সিদ্ধান্ত নিলো যুক্তরাজ্য।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা