আন্তর্জাতিক

নাইজারে হামলায় নিহত ৩৭

সাননিউজ ডেস্ক: নাইজারের পশ্চিমাঞ্চলে এক হামলায় মঙ্গলবার (১৭ আগস্ট) ৩৭ বেসামরিক নাগরিক মারা গেছেন। প্রতিবেশি মালি থেকে আসা জিহাদিদের অনুপ্রবেশে অঞ্চলটি ক্ষতিগ্রস্থ। এএফপির খবর।

একজন স্থানীয় কর্মকর্তা জানান, সোমবার (১৬ আগস্ট) তিল্লাবেরী অঞ্চলের দারে- ডে গ্রামে কয়েক সশস্ত্র ব্যক্তি মোটরবাইকে করে এসে হামলা চালায়। এসময় লোকজন মাঠে কাজ করছিল। মৃতের সংখ্যা অনেক বেশি। সেখানে চারজন নারী ও ১৩ জন শিশুসহ ৩৭ জন মারা যায়।

স্থানীয় একজন সাংবাদিক নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন এবং এই হামলাকে অত্যন্ত রক্তক্ষয়ী বলে বর্ণনা করেছেন। তিনি জানান, তারা মাঠের মধ্যে মানুষকে কাজ করা অবস্থায় খুঁজে পেয়ে তাদের ওপর গুলি চালায়।

এএফপি গণনা অনুসারে এই এলাকায় কয়েক মাস ধরে চলা সহিংসতার এটি পঞ্চম হামলা। এসব হামলায় দেড় শতাধিক লোক এ পর্যন্ত প্রাণ হারিয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দাম ভরিতে কমেছে দুই হাজার টাকার বেশি

দেশের বাজারে সোনার দাম টানা তিন দফা কমিয়েছে বাংলাদ...

টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই, ইতিহাস গড়ল বাংলাদেশ

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্...

ওমানের সেই চার ভাইয়ের মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি

ওমানের দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের মুলাদ্দা এলাকা...

টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবার সাতে বাংলাদেশ

সিলেট টেস্টে বুধবার (২০ মে) জয়ের পর আইসিসি টেস্ট র...

দেবের নায়িকা সৃজা দত্ত ঈদের ওয়েব ফিল্মে

ভারতের কলকাতার নায়ক দীপক অধিকারী দেবের দুই নায়িকা...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসে উঠছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

টিকে থাকল নিউটনের মহাকর্ষ সূত্র

মহাবিশ্বের দূরবর্তী গ্যালাক্সি ক্লাস্টার বা ছায়াপথ...

‘চিৎকার শুনেছিলাম, সেটা যে আমার মেয়ে বুঝতে পারিনি’

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ত...

দ্রুততম সময়ে রামিসা হত্যার চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা