আন্তর্জাতিক
নিরাপত্তা পরিষদ

আফগানে সরকার গঠনের আহ্বান 

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে আলোচনার মাধ্যমে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

তারা বলেছে, নতুন সরকার হতে হবে ঐক্যবদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বমূলক এবং যেখানে নারীদের পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ থাকবে।

রয়টার্স জানিয়েছে, সোমবারের ওই বৈঠকে আফগানিস্তানে অবিলম্বে সকল প্রকারের সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ও ফ্রান্সসহ ১৫ সদস্যরাষ্ট্রের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

তালেবানরা কাবুলে ঢোকার পরই আফগানিস্তান নিয়ে জরুরি বৈঠক ডাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘ মহাসচিব গুতেরেস বলেছেন, আফগান নারী ও শিশুদের নিয়ে তিনি খুবই চিন্তিত। তারা যে অধিকার পেয়েছিলেন, তা যেন বজায় থাকে।

জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আফগানদের আশ্রয় দেওয়া আহ্বান জানিয়ে এক টুইট বার্তায় বলেছেন, ‘প্রতিবেশী দেশগুলো যেন আফগান শরণার্থী গ্রহণে ইচ্ছুক থাকে এবং কোন আফগানকে ফেরত পাঠানো থেকে বিরত থাকে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা