আন্তর্জাতিক

হাইতিতে মৃতের সংখ্যা বেড়ে ১২৯৭

আন্তার্জাতিক ডেস্ক: হাইতিতে ভয়াবহ ভূমিককম্পে মৃতের সংখ্যা বাড়ছে হু হু করে। এখন পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ১২৯৭ জনে। আহত হয়েছে পাঁচ হাজারের বেশি। ঘর-বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়াও মৃতদেহের খোঁজে উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান চালাচ্ছেন।

তবে ঝড়ো আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বিঘ্নিত হতে পারে জানিয়ে হাইতির সিভিল প্রটেকশন এজেন্সি বলছে, নিম্নচাপের কারণে সোমবার ভারি বৃষ্টি হতে পারে। ফলে ভূমিধস ও আকস্মিক বন্যায় পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়তে পারে।

রয়টার্স জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পে আহতদের চিকিৎসা দিতে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। এখন পর্যন্ত ৫ হাজার ৭০ জন আহত হওয়ার খবর দিয়েছে এজেন্সি।

শনিবার (১২ আগস্ট) সকালে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্যারিবিয় দেশটির বহু বাড়িঘর, ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান মাটিতে মিশে গেছে। ঘরবাড়ি হারিয়ে অনেক হাইতিয়ান খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে।

হাইতির দক্ষিণাঞ্চল, বিশেষ এখানকার লেস কেয়িস শহর ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার সকালে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্যারিবিয় দেশটির বহু বাড়িঘর, ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান মাটিতে মিশে গেছে। ঘরবাড়ি হারিয়ে অনেকেই খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন।

হাইতির দক্ষিণাঞ্চল, বিশেষ এখানকার লেস কেয়িস শহর ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পে অনেক গির্জা, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত নয়ত পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এছাড়া প্রায় সাড়ে ১৩ হাজারের মতো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত লেস কেয়িস শহর পরিদর্শন করেছেন হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি।

এদিকে পোর্ট অব প্রিন্স বিমানবন্দর থেকে বিপুলসংখ্যক সাহায্যকর্মী, চিকিৎসক এবং উদ্ধারকর্মী লেস কেয়িসের উদ্দেশে রওনা হয়েছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা