আন্তর্জাতিক

আফগান যুদ্ধের সমাপ্তি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ২০ বছর ধরে চলা যুদ্ধের অবসান, কাবুলে ফিরে আফগান যুদ্ধ শেষ, এমন ঘোষণা দিয়েছে সশস্ত্র যোদ্ধা গোষ্ঠী তালেবান। তালেবান মুখপাত্র মোহাম্মদ নাইম আফগান যুদ্ধ অবসানের ঘোষণা দিয়ে বলেন, তাদের শাসন পদ্ধতি ও কাঠামো শিগগিরই স্পষ্ট করা হবে। -সূত্র : রয়টার্স

তিনি বলেন, কোনও কূটনৈতিক কাঠামো কিংবা তাদের কোনও কার্যালয়কে লক্ষ্যবস্তু বানানো হয়নি। সব কূটনীতিক মিশন এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

তালেবানের এই মুখপাত্র আরও বলেন, আমরা যা চেয়েছিলাম সেই লক্ষ্যে পৌঁছেছি, দেশের স্বাধীনতা ও জনগণের মুক্তি। তিনি আরও বলেন, তালেবান মনে করে না বিদেশি কোন বাহিনী আফগানিস্তানে তাদের ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটাবে।

আফগান প্রেসিডেন্ট প্যালেস নিয়ন্ত্রণে নেওয়ার পর এবং মার্কিন সেনারা দেশটির মাটি ছাড়ার পর এমন ঘোষণাই দিল দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাওয়া তালেবান।

কাবুল এয়াপোর্টে যখন হাজার হাজার মানুষ দিশেহারা হয়ে ঘুরছে তখন তাদের কথা না ভেবেই দেশ ছাড়েন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানি। ফলে তীব্র সমালেচনার মুখে পড়েছেন গানি। যদিও তিনি বলেছেন, রক্তপাত যেন না হয় সেকারণেই দেশ ছেড়েছেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা