আন্তর্জাতিক

বাইডেনের পদত্যাগ চাইলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: এরই মধ্যে পুরো আফগানিস্তানের দখল নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান। দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিসহ শীর্ষ স্থানীয় নেতারা। দেশটিতে এখন তালেবানই শেষ কথা। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় রোববার (১৫ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আফগানিস্তানে জো বাইডেন যেটা ঘটতে দিয়েছেন, তার জন্য এখনই তার পদত্যাগ করা উচিত। এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বৃদ্ধি, ঘরোয়া অভিবাসনসহ অর্থনৈতিক ও জ্বালানি নীতি নিয়েও বাইডেনের সমালোচনা করেন তিনি।

দীর্ঘ দুই দশক পর আফগানিস্তান ফের তালেবানের কব্জায় চলে এসেছে। রোববার তারা আফগান রাজধানী কাবুলের দখল নেয়। আগামী ৩১ আগস্টের মধ্যে দেশটি থেকে মার্কিন সেনাসহ সকল বিদেশি সেনা সরানোর কথা থাকলেও এর দুই সপ্তাহেরও বেশি সময় আগে কাবুল দখলে নেয় তালেবান।

তবে আফগানিস্তান থেকে সেনা সরানোর বিষয়ে তালেবানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছিল ট্রাম্প প্রশাসন। সেই চুক্তি অনুযায়ী, ২০২১ সালের মে মাসের মধ্যে দেশটি থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহারের কথা ছিল।

কিন্তু চলতি বছরের জানুয়ারিতে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ১১ সেপ্টম্বরের মধ্যে সেনা প্রত্যাহারের তারিখ ঠিক করেন। পরে সেই তারিখ আরও এগিয়ে নিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়।

তবে এরপরও সেনা প্রত্যাহার নিয়ে বাইডেনকে বারবার সমালোচনায় বিদ্ধ করছিলেন ট্রাম্প। সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্টের দাবি, বর্তমানে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকলে সেনা প্রত্যাহার প্রক্রিয়া আরও সুন্দর ও সফল ভাবে সম্পন্ন হতো।

রোববার অন্য এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আফগানিস্তানে জো বাইডেন যেটা করেছেন, তা আসলে অদ্ভূত। এটা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়গুলোর একটি হিসেবে লেখা থাকবে।’

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা