আন্তর্জাতিক

তালেবানের নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট প্যালেস

সাননিউজ ডেস্ক: আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। তালেবানের শীর্ষ দুই কমান্ডার জানান, প্রেসিডেন্ট আশরাফ গনি দেশত্যাগ করার পর প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ নেয় তারা।

রোববার (১৫ আগস্ট) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে। তবে আফগান সরকার বিষয়টি নিশ্চিত করেনি।

প্রেসিডেন্ট দপ্তরের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বলা হয়, প্রেসিডেন্ট কোথায় কিভাবে আছেন, নিরাপত্তার খাতিরে তারা এ বিষয়ে কিছুই জানাতে চান না।

এদিকে, দেশটির শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ প্রেসিডেন্ট আশরাফ গনিকে সাবেক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আল্লাহর কাছে তাকে (গনি) জবাব দিতে হবে। জনগণও এর জবাব দেবে।

কয়েক মাস ধরে সরকারের সঙ্গে শান্তি আলোচনা করে আসছে তালেবান। এতে তালেবানের অন্যতম দাবি ছিল গানির পদত্যাগ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা