আন্তর্জাতিক

দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট গনি

আন্তর্জাতিক ডেস্ক: তালেবান যোদ্ধাদরা রাজধানী কাবুলে প্রবেশের পর দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি।

নিজ দেশ ছেড়ে তিনি পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তানে চলে গেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। রোববার (১৫ আগস্ট) তিনি দেশ ছেড়েছেন বলে সরকার একজন মুখপাত্র জানিয়েছেন।

আফগানিস্তের প্রেসিডেন্ট আশরাফ গনির দেশ ছাড়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে ধারণা করা হচ্ছে নিরাপত্তার কারণে তিনি দেশ ছেড়েছেন।

এর আগে আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদী বলেছিলেন, প্রেসিডেন্ট আশরাফ গনি দেশের চলমান সংকট নিরসনের ক্ষমতা দেশের রাজনৈতিক নেতাদের হাতে তুলে দিয়েছেন। সম্প্রতি আফগান অর্থমন্ত্রীও দেশত্যাগ করেন।

গত কয়েকদিনে একের পর এক শহর তালেবানের দখলে চলে গেলেও এ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি আশরাফ গানি বা তার সরকারের কোনো শীর্ষ কর্মকর্তাকে। এমনকি দেশের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর কান্দাহার ও হেরাত তালেবানের দখলে চলে যাওয়ার পরও আফগান সরকারের কোনো সাড়াশব্দ ছিল না।

শনিবার (১৪ আগস্ট) বিকেলে জনতার উদ্দেশে ভাষণ দেন আফগান প্রেসিডেন্ট। পূর্বে রেকর্ড করা এক ভিডিওবার্তায় তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তবে সেই বক্তব্যের ২৪ ঘণ্টা যেতে না যেতেই দেশ ছেড়ে পালালেন পশ্চিমা-সমর্থিত এ নেতা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা