ফাইল ছবি
আন্তর্জাতিক

নারী শিক্ষায় নমনীয় তালেবান!

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে একের পর এক প্রদেশ দখলে নেয়ার পর রাজধানী কাবুলে পৌঁছে গেছে তালেবান যোদ্ধারা। ইতোমধ্যে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি ক্ষমতা ছেড়ে তাজিকিস্তানে পালিয়ে গেছেন। দেশটিতে যেকোন সময় ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। এ অবস্থায় তালেবানের একজন মুখপাত্র প্রতিশ্রুতি দিয়েছেন তারা ক্ষমতায় আসলে নারীর অধিকার ও সংবাদমাধ্যমকে সম্মান করা হবে।

গত দশ দিনে পুরো আফগানিস্তান দখলে নিয়ে দোর্দণ্ড প্রতাপে রাষ্ট্রক্ষমতায় আসীন হতে যাচ্ছে তালেবান। এতে করে বিশেষ করে নারীদের প্রতি কী আচরণ হবে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানরা যখন আফগানিস্তান শাসন করে তখন শরিয়াহ আইনে নারীদের নানারকম ভয়ংকর শাস্তি দেওয়া হতো। ব্যভিচারের জন্য পাথর মেরে হত্যা করা হতো। ১২ বছরের বেশি বয়সী মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ ছিল।

এবার তালেবান বলছে, নারীদের একা বের হওয়ার অনুমতি দেওয়া হবে এবং তারা শিক্ষা ও কর্মক্ষেত্রে প্রবেশাধিকার অব্যাহত রাখতে পারবেন।

কিন্তু তালেবানের এমন অবস্থান নিয়ে অনেকে সন্দেহ ও সংশয় প্রকাশ করছেন। তারা এই প্রতিশ্রুতিকে বিশ্বব্যাপী উদ্বেগ কমানোর একটা কৌশল বলে মনে করছেন। এছাড়া তালেবান সম্প্রতি যেসব এলাকার দখল নিয়েছে সেসব এলাকায় নারীদের প্রতি আবারও বিমাতাসুলভ আচরণ করার খবর পাওয়া গেছে।

যেমন- দেশটির অন্যতম বৃহৎ শহর কান্দাহারে নারী পেশাজীবীদের তালেবান বলেছে, তাদের চাকরি থাকছে না। এর পরিবর্তে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। অন্যান্য স্থানেও নারীদের ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না এবং বাধ্য করা হচ্ছে বোরকা পরতে।

আফগানিস্তানের নারী এমপি ফারজানা কোচাই বলছেন, আফগানিস্তানের যেসব এলাকা আগেই তালেবানের দখলে চলে গেছে, সেসব এলাকার অনেক নারীর সঙ্গে তার কথা হয়েছে। তারা বলেছেন, এখন আর তারা চাকরিতে বা স্কুলে যাচ্ছেন না।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা