আন্তর্জাতিক

দেশ ছেড়ে পালালেন আফগান ভাইস-প্রেসিডেন্টও

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট আশরাফ গনির পর আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও দেশ ছেড়ে পালিয়েছেন বিদ্রোহীগোষ্ঠী তালেবানের অভিযানের মুখে।

রোববার সন্ধ্যার দিকে তিনি কাবুল ছেড়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে আফগান এই ভাইস প্রেসিডেন্ট কোন দেশের উদ্দেশে কাবুল ছেড়েছেন সেবিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনও তথ্য জানা যায়নি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেন, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি প্রতিবেশি তাজিকিস্তানের উদ্দেশে কাবুল ছেড়েছেন। তবে নিরাপত্তার কারণে আশরাফ গনি কোথায় যাচ্ছেন সেব্যাপারে যেকোনও ধরনের তথ্য জানাতে অস্বীকার করেছে প্রেসিডেন্টের কার্যালয়।

বিবিসি বলেছে, আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও কাবুল ছেড়ে পালিয়েছেন। তবে কোন দেশের উদ্দেশ্যে এবং কখন তিনি কাবুল ছেড়েছেন সেবিষয়ে কিছু জানায়নি বিবিসি।

এমনকি আমরুল্লাহ সালেহ প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে তাজিকিস্তানের উদ্দেশ্যে কাবুল ছেড়েছেন কি-না সেটিও জানা যায়নি।

তালেবানের মাত্র ১০ দিনের ঝড়ো অভিযানের মুখে আফগানিস্তানের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির সরকার পদত্যাগের প্রবল চাপের মুখোমুখি হয়। রোববার সকালের দিকে কাবুলের পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে; যখন তালেবানের যোদ্ধারা রাজধানী এই শহরের প্রত্যেকটি প্রবেশমুখে অবস্থান নেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আশ্রয় নেওয়া লাখ লাখ মানুষের নিরাপত্তা ও জানমালের ক্ষতি বিবেচনায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে আফগান সরকারের প্রতি আহ্বান জানায় তালেবান। দেশটির বিদ্রোহী এই গোষ্ঠী বলেছে, তারা আগামী কয়েকদিনের মধ্যেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা গ্রহণের প্রত্যাশা করছে। একই সঙ্গে অতীতের কট্টর ইসলামি বিধি-বিধান শিথিল করার অঙ্গীকার করেছে তারা।

এদিকে, রোববার তালেবানের সদস্যরা রাজধানীতে ঢুকে পড়ায় বিদেশি কূটনীতিক এবং অনেক স্থানীয় বাসিন্দা দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা