আন্তর্জাতিক

তালেবানের তুড়িতে উড়ে গেল সব: তসলিমা

সাননিউজ ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। দেশ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট, এরপর প্রেসিডেন্ট প্যালেসও তালেবানের দখলে চলে যায়। সব মিলিয়ে ক্ষমতায় বসার দ্বারপ্রান্তে রয়েছে এই স্বশস্ত্র গোষ্ঠী। এ পরিস্থিতিতে বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন।

রোববার (১৫ আগস্ট) তসলিমা নাসরিন লেখেন, ‘আমেরিকা কত যে বিলিয়ন ডলার খরচ করে আফগান আর্মিকে প্রশিক্ষণ দিল, কী লাভ হলো! তালিবানের এক তুড়িতে উড়ে গেল সব। প্রেসিডেন্ট পালিয়েছেন। আর্মি লাপাত্তা। বিলিয়ন ডলারের অপচয়। ওদিকে পাকিস্তানকেও এতকাল সন্ত্রাসী দমনের জন্য বছর বছর বিলিয়ন ডলার দিয়েছে আমেরিকা।’

ভারতে বসবাসরত এ লেখিকা বলেন, ‘পাকিস্তান কী করেছে? হাজার হাজার মাদ্রাসায় বাচ্চাদের শিখিয়েছে আফগানিস্তানে গিয়ে জিহাদ করার জন্য। পাকিস্তানের মসজিদগুলোতেও জিহাদ করার জন্য মগজ ধোলাই করা হয়েছে। তালিবানদের সঙ্গে এখন আফগানিস্তান দখলের লড়াই করছে পাকিস্তানি জিহাদিরা।’

তিনি আরও বলেন, ‘আফগানিস্তানে আমেরিকার সৈন্য যখন ছিল, তালিবানদের আশ্রয় দিয়েছিল পাকিস্তান। তালিবানের জন্মদাতাই তো পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা আইএসআই। শুনছি এখনকার তালিবান নাকি আগের তালিবানের মতো নয়। এরা নাকি আগের কট্টরপন্থী ত্যাগ করেছে। ত্যাগ করলেও ইসলাম তো তার কট্টরপন্থী ত্যাগ করেনি। তালিবান তো দেশ চালাবে ইসলামের আদর্শেই।’

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা