আন্তর্জাতিক

আফগানিস্তানের রাষ্ট্রীয় নাম বদলে দিচ্ছে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক: লড়াইয়ে জিতে এবার আফগানিস্তানের নাম বদলে দিচ্ছে তালেবান। দেশটির নতুন নাম হতে যাচ্ছে ‘ইসলামিক অ্যামিরেটস অব আফগানিস্তান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা তালেবানদের উদ্ধৃত করে জানিয়েছে, খুব দ্রুতই ‘ইসলামিক অ্যামিরেট অব আফগানিস্তান’-এর ঘোষণা করা হবে। কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এই ঘোষণা দেবেন তালেবান নেতারা।

এদিকে, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তালেবানকে বিজয়ী ঘোষণা করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি।

রাজধানী কাবুল ‘পতনের’ মুখে তিনি পালিয়ে তাজিকিস্তানে আশ্রয় নেন। এতে তুমুল সমালোচনার মুখে পড়েছেন আশরাফ গনি। অবশ্য, তিনি দাবি করেছেন, রক্তবন্যা এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রোববার তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মদ নায়েম কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আফগানিস্তানের সব রাজনৈতিক নেতার সঙ্গে আলোচনায় বসার জন্য তালেবান প্রস্তুত। আফগান রাজনৈতিক নেতাদের প্রয়োজনীয় সুরক্ষার নিশ্চয়তাও দেবে তালেবান। তালেবান বিচ্ছিন্নভাবে থাকতে চায় না। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়।

এ পরিস্থিতিতে অন্তর্বর্তী একটি সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আলোচনা শুরু হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার নয়, সরাসরি ক্ষমতা চায় তালেবান।

এদিকে যুক্তরাষ্ট্রও তালেবানের পাশেই থাকার ঘোষণা দিয়েছে। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানয়েছে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন রোববার এক সাক্ষাৎকারে বলেন, তালেবানের সঙ্গে কাজ করতে প্রস্তুত আমেরিকা, তবে তার আগে তাদের নিশ্চিত করতে হবে যে সেদেশে কোনোভাবে মানবাধিকার লঙ্ঘিত হবে না। বিশেষ করে নারীদের অধিকার কোনোভাবে খর্ব করা হবে না। পাশাপাশি জঙ্গিদেরও কোনোভাবে সেদেশে আশ্রয় দিতে পারবে না তালেবান।

এর আগে ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হামলায় ক্ষমতাচ্যুত হয় তালেবান। তবে মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়া শুরু করতেই ক্ষমা প্রদর্শন করে একের পর এক এলাকার দখল নেয় তালেবান।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা