আন্তর্জাতিক

তালেবানের সঙ্গে সরকারকে সমঝোতার আহ্বান ইইউ’র

আন্তর্জাতিক ডেস্ক: আফগান সরকারকে তালেবানের সঙ্গে সমঝোতা করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার ইইউ'র পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান জোসেফ বোরেল এই আহ্বান জানিয়েছেন।

তিনি এক বিবৃতিতে তালেবানের উত্থানের কারণে আফগানিস্তানে সহিংসতা ও শরণার্থী সংকট বেড়ে যাওয়ার উদ্বেগ জানিয়ে বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমঝোতায় পৌঁছানোর জন্য আফগান সরকারের উচিত তালেবানের সঙ্গে যোগাযোগ করা। খবর রয়টার্সের।

রাজনৈতিক মতপার্থক্য নিষ্পত্তি, সব স্টেকহোল্ডারদের প্রতিনিধিত্ব বৃদ্ধি ও একতার দৃষ্টিভঙ্গি থেকে আমরা আফগান সরকারকে তালেবানের সঙ্গে যোগাযোগে উৎসাহিত করি।

বোরেল আরও বলেন, আফগানিস্তানের জন্য ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সহায়তার চাবিকাঠি হচ্ছে বিদ্যমান সংকটের শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাধান এবং নারী, পুরুষ, সংখ্যালঘু নির্বিশেষে সব আফগানদের মৌলিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন।

বোরেল তালেবানদের অবিলম্বে নিয়মিত ও কাঠামোগত আলোচনা শুরু, সহিংসতা বন্ধ ও একটি স্থায়ী যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বানও জানান।

তিনি বলেন, তালেবান যদি জোর করে ক্ষমতা নেয় ও একটি ইসলামী আমিরাত পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করে তবে তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না, বিচ্ছিন্নতা ও আন্তর্জাতিক অসহযোগিতার মুখে পড়বে এবং আফগানিস্তানে সংঘাত ও অস্থিতিশীলতার মুখোমুখি হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা