আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বুস্টার ডোজের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক : বুস্টার ডোজ প্রয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) জারি করা নির্দেশনা অনুসারে তৃতীয় ডোজ টিকা পেতে পারেন অঙ্গ প্রতিস্থাপনকারী, ক্যান্সার রোগীসহ প্রায় এক কোটি মানুষ।

এর মাধ্যমে ফাইজার, বায়োএনটেক এবং মডার্নার তৈরি টিকার তৃতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

বুস্টার ডোজের বিষয়ে শুক্রবার (১৩ আগস্ট) আলোচনায় বসবে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) একটি প্যানেল। সেখানে অনুমোদন পেলে চলতি সপ্তাহেই করোনা টিকার তৃতীয় ডোজ দেওয়া শুরু করতে পারে যুক্তরাষ্ট্র।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে ফাইজার, মডার্নার মতো প্রতিষ্ঠানগুলোর তৈরি দুই ডোজ অথবা জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা সবাইকে করোনাভাইরাস থেকে পূর্ণাঙ্গ সুরক্ষা দিতে যথেষ্ট না-ও হতে পারে, বিশেষ করে যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা বেশি দুর্বল।

তাই রোগপ্রতিরোধ ক্ষমতায় দুর্বল ব্যক্তিদের জন্য করোনারোধী টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকরা।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা