আন্তর্জাতিক

প্রস্রাব করায় মাকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশির ঘরের সামনে প্রস্রাব করায় মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সন্তানের অপরাধের দায়ে জীবন দিতে হলো ৩৩ বছর বয়সী মাকে। ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলীয় আমান বিহার এলাকায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহত ওই নারীর নাম সাবিত্রি রানা। ৩৩ বছর বয়স্ক সাবিত্রির চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। প্রতিবেশির ঘরের সামনে প্রস্রাব করা নিয়ে বিরোধের জের ধরে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।
পুলিশ বলেছে, কিছুদিন আগে সাবিত্রি রানার শিশু সন্তান প্রতিবেশির ঘরের সামনে প্রস্রাব করে। এ নিয়ে উভয় পরিবারের মাঝে ঝগড়ার সৃষ্টি হয়।

গত ১১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে প্রতিবেশির ঘরে থাকা এক অল্পবয়স্ক ছেলে ধারালো ছুরি নিয়ে সাবিত্রি রানার ওপর হামলা করে। হামলায় সাবিত্রি গুরুতর আহত হন এবং একপর্যায়ে তিনি মারা যান। পুলিশ অল্পবয়স্ক ওই ছেলেকে আটক এবং তদন্তকাজ শুরু করেছে।

সান নিউজ / এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা