আন্তর্জাতিক

মহামারি মুক্ত ঘোষণা করলো স্লোভেনিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে অর্ধলাখের ওপরে। মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে বিশ্ববাসীকে সুখবর দিলো স্লোভেনিয়া। মহামারির এই পরিস্থিতিতে নিজেদেরকে করোনা মুক্ত ঘোষণা দিয়েছে দেশটি।

এএফপি জানায়, স্লোবেনিয়ায় করোনা সংক্রমণ ও মৃতের হার অনেকখানি কমে আসার পর আজ (১৫ মে) এ ঘোষণা দিয়েছে দেশটির সরকার। খুলে দেওয়া হয়েছে সীমান্ত। তবে কিছু ক্ষেত্রে এখনও নিষেধাজ্ঞা রয়েছে। জনসমাগম করা যাবে না। সামজিক দূরত্ব বজায় রাখার মতো কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা বজায় থাকছে।

ইউরোপের প্রথম দেশে হিসেবে স্লোভেনিয়া নিজেদের মহামারি মুক্ত ঘোষণা করলো। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে এখনও করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। তাই তাদের আরও সাবধানতা অবলম্বন করতে হবে।

আগামী সপ্তাহ থেকে শপিং সেন্টার ও হোটেল খোলার অনুমতি দেওয়া হয়েছে। ফুটবল ম্যাচ ও অন্যান্য খেলাধুলা চালু হবে ২৩ মে থেকে।

স্লোভেনিয়ায় বসবাস করে ২০ লাখ মানুষ।দেশটিতো করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৬৪ জন। এর মধ্যে মারা গেছে ১০৩ জন। সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছে ২৬৭ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা