আন্তর্জাতিক
করোনাভাইরাস

মৃত্যু ৩ লাখ ছাড়িয়েছে, আক্রান্ত ৪৫ লাখ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতিদিনই মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। একদিন মৃত্যুর সংখ্যা কমলে-তো আরেক দিন বাড়ে। আজ নতুন করে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৩ জনে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১ হাজার ৭৭৮ জনে।

নতুন করে আক্রান্ত হয়েছে ৬৯ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৪৫ লাখেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১৬ লাখ ৯১ হাজারেরও বেশি।

রাশিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ১০ হাজার। এ নিয়ে দেশটিতে আক্রান্ত হলো ২ লাখ ৫২ হাজারেরও বেশি। আজ মারা গেছে ৯৩ জন। মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৩০৫ জনের।

রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে যুক্তরাষ্ট্রে মারা গেছে ১ হাজার ২৫৭ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪৫৪ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১৮ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১৪ লাখ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১২ হাজার ৫৩৫ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৪২৮ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬১৪ জনে। আক্রান্ত সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে।

স্পেনে নতুন করে মারা গেছে ২১৭ জন। মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৩২১ জন। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে।

ইতালিতে নতুন করে মারা গেছে ২৬২ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ হাজার ৩৬৮ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ২৩ হাজারেরও বেশি।

ব্রাজিলে নতুন করে মারা গেছে ৪৬০ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬১৮ জনে। আক্রান্ত ১ লাখ ৯৭ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা