আন্তর্জাতিক

আক্রান্ত ৪৪ লাখ, মৃত্যু প্রায় ৩ লাখ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৯২ জনের। নতুন করে মারা গেছে ৩ হাজার ৬৪১ জন।

বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৯৯ হাজারেরও বেশি। নতুন করে আক্রান্ত হয়েছে ৬১ হাজারেও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১৬ লাখ ৪৪ হাজারেরও বেশি।

গত কয়েকদিনে ব্রাজিল ও রাশিয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ব্রাজিলে নতুন করে মারা গেছে ২৩১ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩৫ জনে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৮০ হাজার ৭৩৭ জন।

রাশিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছে ১০ হাজারেরও বেশি। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৪২ হাজার ২৭১ জন। মারা গেছে ৯৬ জন। মোট মৃত্যু হয়েছে ২ হাজার ২১২ জনের।

রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে যুক্তরাষ্ট্রে মারা গেছে ৯২৮ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৫৩ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ২০ হাজার ছাড়ালো। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৫ হাজার ৭২৩ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৪৯৪ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৮৬ জনে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৯ হাজার ছাড়িয়েছে।

স্পেনে নতুন করে মারা গেছে ১৮৪ জন। এ নিয়ে প্রাণহানি হয়েছে ২৭ হাজার ১০৪ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে।

ইতালিতে নতুন করে মারা গেছে ১৯৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ হাজার ১০৬ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ২২ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা