আন্তর্জাতিক

খুলে দেয়া হলো দুবাইয়ের পার্ক ও হোটেল

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা পরিস্থিতির মধ্যে লকডাউন শিথিল করছে অনেক দেশ। এবার সেই তালিকায় যুক্ত হলো সংযুক্ত আরব আমিরাত। করোনা মহামারির কারণে বন্ধ থাকা দেশটির গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র, পার্ক ও হোটেল খুলে দেওয়া হয়েছে। তবে এখনও বন্ধ রয়েছে মসজিদ, সমুদ্র সৈকত ও নাইটক্লাব ।

বুধবার (১৩ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, দুবাইয়ে লকডাউন শিথিল করা হয়েছে। জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে সব হোটেল ও সরকারি পার্ক। তবে পার্কে একই স্থানে পাঁচজনের বেশি জড়ো হওয়া যাবে না।

এছাড়া দেশটির হোটেলের অতিথিদের জন্য বেসরকারি সমুদ্র সৈকতও খুলে দেওয়া হয়েছে। সৈকতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘুরতে হবে। এছাড়া দুবাইয়ে ট্রাম ও ফেরি সার্ভিস চালু করেছে কর্তৃপক্ষ।

এর আগে করোনা প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকে লকডাউন শুরু হয় দুবাইয়ে। গত ২৪ এপ্রিল থেকে নিষেধাজ্ঞা শিথিল হতে থাকে দেশটিতে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

শুক্রবারও আশুলিয়ায় খোলা ছিলো ১১৮টি তৈরী পোশাক কারখানা

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের ফলে গত কয়েকদিন ধরে সাভার ও আশুল...

শ্রমিক আন্দোলনে উসকানি-ভাঙচুরের অভিযোগ, সাভারে ছাত্রলীগ কর্মী আটক

সাভারে নূন্যতম মজুরী বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে উসকানি, ভা...

রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় গাজীপুরসহ চার নগর কর্তৃপক্ষ

পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম থেকে অভিজ্...

কুলাউড়া সীমান্তে ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার 

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর বিশেষ অভিযানে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা...

কুড়িগ্রাম টেক্সটাইল মিলের তুলা গুদামে পুষ্টিচাল মিশ্রণ মিল, অনুমোদন নিয়ে প্রশ্ন

কুড়িগ্রাম টেক্সটাইল মিলের বর্ধিত তুলা গুদামের ভেতরে হঠাৎ করেই গড়ে উঠেছে &lsqu...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা