আন্তর্জাতিক

করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র দুঃসংবাদ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস ভয়ানক দুঃসংবাদ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভয়াল ভাইরাসটি আর হয়তো কখনো পৃথিবী থেকে লোপ পাবে ন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো বলেছে, এইচআইভি ভাইরাসের মতো কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী করোনা স্থানীয় ভাইরাস হয়ে যেতে পারে। সংস্থাটি বুধবার সতর্ক করেছে, বিশ্বজুড়ে সব মানুষকে এটির সঙ্গে লড়ে বেঁচে থাকা শিখতে হবে।

এ ভাইরাসজনিত রোগটি কত দিন পর্যন্ত বিস্তার লাভ করবে, এ নিয়ে আগে থেকেই ধারণা করা ঠিক হবে না। এটি ঠেকাতে ব্যাপক চেষ্টা চালাতে হবে।

রয়টার্সের প্রতিবেদনে আরো জানানো হয়, কিছু দেশ ধীরে ধীরে লকডাউন নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করেছে। এ কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, কোভিড-১৯ কখনোই পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে না।

ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, 'এ মহামারি ঠেকাতে আমাদের সবাইকে অবদান রাখতে হবে। অনেক দেশ বিভিন্ন পদক্ষেপ থেকে বেরিয়ে আসতে চাইবে। তবে আমাদের সুপারিশ হলো, এখনো যে কোনো দেশে সতর্কতাটি সর্বোচ্চ স্তরে হওয়া উচিত।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

তেল স্থাপনায় হামলার জেরে ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনে আবারও তীব্র হয়েছে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের সংঘাত। সৌদি আরবের একটি...

কুলাউড়া সীমান্তে ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার 

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর বিশেষ অভিযানে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা...

কুড়িগ্রাম টেক্সটাইল মিলের তুলা গুদামে পুষ্টিচাল মিশ্রণ মিল, অনুমোদন নিয়ে প্রশ্ন

কুড়িগ্রাম টেক্সটাইল মিলের বর্ধিত তুলা গুদামের ভেতরে হঠাৎ করেই গড়ে উঠেছে &lsqu...

সাভারে পার্কিং করা লাব্বায়েক পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করে রাখা লাব্বায়েক পরিবহনের একটি যাত্রীবাহী...

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ অভিযান শুরু

পঞ্চগড় সীমান্তে সব ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতির...

মাদারীপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা 

মাদারীপুরে স্ত্রীকে তালাক দেয়ার পরের দিন শহরের ভাড়া বাসায় সাইফুল ভুইয়া (২২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা