আন্তর্জাতিক

করোনা যুদ্ধে জয়ী ১৭ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বে ধীরে ধীরে করোনার সংক্রমণ কমতে শুরু করেছে। উল্লেখযোগ্য হারে বাড়ছে সুস্থতার সংখ্যা।

গত একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৫ হাজারের বেশি মানুষ।

শুক্রবার (১৫ মে) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা ১৭ লাখ ৩ হাজার ৮০৮ জন। এ তথ্য জানিয়েছে করোনার লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ২৭ জন, স্পেনে এক লাখ ৮৬ হাজার ৪৮০ জন, ইতালিতে এক লাখ ১৫ হাজার ২৮৮ জন, ফ্রান্সে ৫৯ হাজার ৬০৫ জন। ইরানে সুস্থ হয়েছেন ৯০ হাজার ৫৩৯ জন। তুরস্কে সুস্থ হয়েছেন এক লাখ ৪ হাজার ৩০ জন।

বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৫০ হাজার ৩০০ জন।

শুক্রবার (১৫ মে) সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৩ হাজার ৩৭২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ২৫ হাজার ৪১১ জন। অপরদিকে ১৭ লাখ ৩ হাজার ৮০৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা