আন্তর্জাতিক

পাঞ্জাবে স্কুল খুলছে ২ আগস্ট

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনার কারণে স্কুল বন্ধ রাখতে নারাজ ভারতের পাঞ্জাব রাজ্য সরকার। তাই কোভিড সতর্কতা মেনেই ২ আগস্ট (সোমবার) থেকে দ্বাদশ পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষা কার্যক্রম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও আগামী ১০ আগস্ট পর্যন্ত কোভিড বিধিনিষেধ চালু রয়েছে পাঞ্জাবে। এরমধ্যে শনিবার (৩১ জুলাই) পাঞ্জাব সরকারের পক্ষ থেকে সব স্কুল চালু করার নির্দেশ দেওয়া হলো। তবে কোভিড সতর্কতা মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। রাজ্যের স্কুল শিক্ষা দফতর থেকে সেই মর্মে নির্দেশিকা প্রকাশ করা হবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পাঞ্জাবে এখন পর্যন্ত ৫ লাখ ৯৯ হাজার ২০৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ১৬ হাজার ২৯২ জন। গতদিন নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৮ জন। এরমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। সংক্রমণ নিম্নমুখী হওয়াতেই স্কুল খোলার সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা