আন্তর্জাতিক

ভারতে কমছে মৃত্যু ও সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনায় আক্রান্ত দৈনিক মৃত্যুর সংখ্যা আবারো কমেছে। আগের দিনের তুলনায় কিছুটা কমেছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও। তবে বেড়েছে সক্রিয় রোগী।

সোমবার (২৬ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৩৬১ জন। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লাখ ১১ হাজার ২৬২ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১৬ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট মারা গেছেন ৪ লাখ ২০ হাজার ৯৬৭ জন।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৯৬৮ জন। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১১ হাজার ১৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১১ লাখ ৫৪ হাজার ৪৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ কোটি ৭৪ লাখ ৪৪ হাজার ১১ জনের।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে ১৮ লাখ ৯৯ হাজার ৮৭৪ জনকে টিকা দেওয়া হয়েছে। দেশটিতে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত টিকা পেয়েছেন ৪৩ কোটি ৫১ লাখ ৯৬ হাজারের বেশি মানুষ।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা