আন্তর্জাতিক

৯ পর্যটক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাহাড় থেকে গড়িয়ে পড়া বিশাল পাথরখণ্ডের আঘাতে অন্তত ৯ পর্যটক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশের স্যাঙ্গলা উপত্যকায়।

সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, রোববার (২৫ জুলাই) স্যাঙ্গলা উপত্যকায় পাহাড়ে ভয়াবহ ভূমিধসের সময় বিশাল পাথরখণ্ডটি ছুটে এসে একটি সেতুতে আঘাত হানে। এতে সেখানে অবস্থান করা অন্তত ৯ পর্যটক নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

হিমাচলের কিন্নরের পুলিশ সুপার বলেছেন, হতাহতের সবাই পর্যটক। তাদের গাড়িতে বোল্ডার আঘাত হেনেছে। আহতদের উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে চিকিৎসকদের একটি দল আছে বলে জানিয়েছেন তিনি।

আগামী কয়েকদিন ভারী বর্ষণের কারণে হিমাচল প্রদেশে ভূমিধস হতে পারে বলে সতর্ক করে দিয়েছে সেখানকার আবহাওয়া দফতর।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা