আন্তর্জাতিক

মেয়ে সেজে ​বিমানে ভ্রমণ!

আন্তর্জাতিক ডেস্ক: মরণব্যাধি করোনাভাইরাসের ঠেকাতে নানা দেশ নানা পদক্ষেপ নিয়েছে। ইন্দোনেশিয়ায় করোনায় সংক্রমিত হওয়ায় ভ্রমণে রয়েছে নানা নিষেধাজ্ঞা। তবে জালিয়াতির আশ্রয় নেন এক ব্যক্তি। স্ত্রীর বেশ ধরে অভ্যন্তরীণ ফ্লাইটে চেপে বসেন। কিন্তু মাঝ আকাশে হয় গোমর ফাঁস। ফ্লাইট জরুরি অবতরণ করে গ্রেফতার করা হয় তাকে।

বিবিসি জানাচ্ছে, নিজের পরিচয় আড়াল করতে ওই ব্যক্তি হিজাব দিয়ে তার চুল ও মুখ ঢেকে ফেলেছিলেন। স্ত্রীর পাসপোর্ট ও নেগেটিভ পিসিআর পরীক্ষার ফলাফল দেখিয়ে উঠেন বিমানে। তবে এতেও শেষ রক্ষা হয়নি তার। অবশ্য কর্তৃপক্ষ তার পূর্ণাঙ্গ পরিচয় জানায়নি।

তবে ওই ব্যক্তি গ্রেফতার হয়েছেন নিজের ভুলে। জালিয়াতি আর ভুয়া পরিচয় দিয়ে স্ত্রীর বেশ ধরে বিমানে উঠতে পারলেও মাঝ আকাশে তিনি টয়লেটে গিয়ে পোশাক বদল করেন। এক ফ্লাইট অ্যাটেনডেন্ট বিষয়টি খেয়াল করার কর্তৃপক্ষকে জানালে গ্রেফতার হন তিনি।

দেশটির পুলিশ জানিয়েছে, গত রোববার সিটিলিংক এয়ারলাইন্সের জাকার্তা থেকে টার্নেটগামী একটি ফ্লাইটে উড্ডয়নের পরপর এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ওই ব্যক্তির টিকিট কেটেছেন স্ত্রীর নামে। দেখিয়েছেন স্ত্রীর আইডি, পাসপোর্ট ও পিসিআর পরীক্ষার ফলের নথি।

টার্নেট পুলিশ প্রধান আদিত্য লাকসিমাদা জানিয়েছেন, গ্রেফতারের পর ফের ওই ব্যক্তির করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায় তিনি করোনা পজিটিভ। তাকে এখন ‘সেলফ আইসোলেশনে’ রাখা হয়েছে। কোয়ারেন্টাইন শেষ হলেই তাকে দণ্ড দেওয়া হবে।

ভারত থেকে এখন করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র হয়ে উঠেছে ইন্দোনেশিয়া। প্রতিদিন আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছে প্রায় ৫০ হাজার মানুষ। মুসলিমপ্রধান দেশটির সরকার ঈদুল আজহার ছুটির সময় ১৯ জুলাই থেকে অপ্রয়োজনীয় ভ্রমণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা