আন্তর্জাতিক

১০ দেশের মানুষ পেয়েছে ৭৫ শতাংশ টিকা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে এ পর্যন্ত ১৩০ কোটি মানুষ করোনাভাইরাসের টিকা পেয়েছেন। এসব টিকার ৭৫ শতাংশই ১০ দেশের মানুষ পেয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনা সংক্রমণের বৈশ্বিক দুর্যোগে টিকা দেওয়ার এই ব্যবস্থাকে ভয়াবহ বৈষম্য বলে উল্লেখ করেছেন ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস।

বুধবার (২১ জুলাই) ১৩৮তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এসব কথা বলেন।

তিনি বলেন, করোনার টিকা প্রয়োজনীয় উপাদান। কিন্তু বিশ্ব একে সঠিকভাবে ব্যবহার করা যায়নি। নিম্ন আয়ের দেশের মানুষের মাত্র ১ শতাংশ এই টিকার একটি ডোজ পেয়েছে।

গেব্রেয়াসুস বলেন, উচ্চ আয়ের দেশগুলোর অর্ধেক মানুষ করোনার প্রথম ডোজ পেয়েছে। অথচ কিছু ধনী দেশে এখন করোনার তৃতীয় ডোজের কথা বলা হচ্ছে। এদিকে গরিব দেশগেুলোর মানুষ এখনও টিকার একটি ডোজও পায়নি।

টিকা উৎপাদন ও বিতরণে বৈশ্বিক উদ্যোগে বিশ্ব নেতাদের অর্থায়ন নিশ্চিত এবং বৈষম্য নিরসনের আহ্বান জানান ডব্লিউএইচও’র মহাপরিচালক।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা