আন্তর্জাতিক

অপহৃত ১০০ নারী-শিশু উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় অপহৃত ১০০ নারী ও শিশুকে মুক্ত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। জামফারার প্রাদেশিক সরকার ও পুলিশ বিভাগ বুধবার (২১ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। গত ৮ জুন জামফারার একটি সশস্ত্র ডাকাত দল তাদের অপহরণ করেছিল। ওই ঘটনায় চার জনের মৃত্যুও হয়েছিল।

বিবৃতিতে জামফারার প্রাদেশিক সরকার ও পুলিশ বিভাগ জানিয়েছে, কোনো প্রকার মুক্তিপণ ছাড়াই উদ্ধার করা হয়েছে অপহৃতদের। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

তবে বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারকৃত নারী ও শিশুদের নিজ নিজ পরিবারে ফিরিয়ে দেওয়ার আগে তাদের সবার ডাক্তারি পরীক্ষা করা হবে। বিবিসি জানিয়েছে, ২০২০ সাল থেকে এ পর্যন্ত জামফারা ও নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ১ হাজারেরও বেশি মানুষ অপহরণের শিকার হয়েছেন। তাদের বেশিরভাগকেই অবশ্য মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে, তবে কয়েকজনকে হত্যাও করেছে দুর্বৃত্তরা।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা