আন্তর্জাতিক

চীনে বন্যা, বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: ভারী বৃষ্টিপাতে চীনে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এরইমধ্যে মধ্য চীনের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে। বন্যা শুরুর পর থেকে এ পর্যন্ত এক শহরেই অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলেও জানা গেছে।

বুধবার (২১জুলাই) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড বৃষ্টিপাতের কারণে হেনান প্রদেশের ১০ হাজারেরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ঝেংঝু শহরে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

চীনের প্রায় এক ডজনেরও বেশি শহর তলিয়ে গেছে। এমনকি শহরগুলোর প্রধান প্রধান সড়কও বন্ধ হয়ে গেছে। স্টেশন তলিয়ে গেছে। পাশাপাশি শহরগুলোতে ফ্লাইট পরিচালনাও বন্ধ রয়েছে।

প্রায় ৯৪ মিলিয়ন মানুষের আবাসস্থল হেনান প্রদেশটি অস্বাভাবিকভাবে তলিয়ে গেছে। এরপরও বৃষ্টি থেমে নেই। সর্বোচ্চ স্তরের বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

বহু কারণ রয়েছে এ বন্যার। তবে জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণ পরিবেশ সৃষ্টি হওয়াকে অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার ছবিগুলোতে দেখা গেছে, পুরো রাস্তা তলিয়ে গেছে। গাড়ি ও ধ্বংসাবশেষ দ্রুত চলমান বন্যার পানিতে যেন বয়ে চলছে।

এদিকে প্রবল বৃষ্টিপাত ও ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে হেনান প্রদেশের একটি বাঁধ ধসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যদি বাঁধটি ধসে যায়, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। চীনা কর্মকর্তারা জানিয়েছেন, লুয়াং শহরের বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই ওই জায়গায় সেনা মোতায়েন করা হয়েছে। পরে সেনাবাহিনীর এক বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, যেকোনো সময় বাঁধটি ধসে পড়তে পারে।

এদিকে মধ্য চীনের বিভিন্ন অঞ্চলে এই প্রবল বৃষ্টিপাত আরও অন্তত ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে। এতে বন্যা পরিস্থিতি আরও নাজুক হতে পারে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

চুয়েট ভিসিকে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা