আন্তর্জাতিক

ভারতে ভবন ধসে ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : প্রবল বৃষ্টিতে আবাসিক ভবন ধসে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে ভারতের মুম্বাইয়ের চিম্বুর ও বিক্রোলি এলাকায়।

শনিবার (১৭ জুলাই) রাতে শুরু হওয়া বৃষ্টি রোববারও চলছে। শহরের বিক্রোলি এলাকায় একটি আবাসিক ভবনটি ভেঙে পড়ে রোববার সকালে। বিক্রোলির সূর্যনগর এলাকা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে নয়জনকে এবং চেম্বুরের ভারত নগর এলাকা থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হচ্ছে। এসব এলাকায় অনেকেই এখনো আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।

শনিবার রাত ৮টা থেকে ২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মুম্বাইয়ে ১৭৬ দশমিক ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর মধ্যে শহরের পূর্বাঞ্চলে ২০৪ দশমিক ০৭ মিলিমিটার এবং পশ্চিমাঞ্চলে ১৯৫ দশমিক ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মুম্বাইয়ের চুনাভাট্টি, সিওন, দাদার, গান্ধী মার্কেট, চিম্বুর, কুরলা, এলবিএস রোডের এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বন্ধ হয়ে গেছে রেল যোগাযোগ।

আগামী পাঁচ দিনও মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। এ প্রাণহানির ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে গভীর শোক প্রকাশ করেছেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা