আন্তর্জাতিক

এক বার্গারের দাম পাঁচ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসের রন্ধনশিল্পী রবার্ট জান দে ভিন বানিয়েছেন পৃথিবীর সবচেয়ে দামি বার্গার। যার দাম রাখা হয়েছে পাঁচ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় পাঁচ লাখ টাকা।

যদিও বার্গারটি নিজের বা অন্যকে খাওয়ানোর জন্য তৈরি করেননি রবার্ট জান দে ভিন। এই বার্গার থেকে উঠে আসা সমস্ত অর্থ তুলে দেওয়া হবে একটি চ্যারিটির হাতে।

রন্ধনশীল্পী জানিয়েছেন, কেবলমাত্র মানুষের পাশে থাকবেন বলে বার্গারটি তৈরি করেছেন তিনি। করোনা পরিস্থিতিতে প্রায় হাজার জন দুঃস্থ্ মানুষের মুখে খাবার তুলে দেবেন বলেই এই অভিনব সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বার্গারটির রেসিপি তৈরির জন্য পাঁচ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি। চলুন দেখে নেয়া যাক পৃথিবীর সবচেয়ে দামি বার্গারে কোন কোন উপকরণ ব্যবহার করা হয়েছে-

• বেলুগা ক্যাভিয়া

• কাঁকড়া

• স্প্যানিশ পলেতা ইবেরিকো (বিশেষ উপায়ে প্রস্তুত করা মাংস)

• সাদা ট্রাফ্‌ল

• ইংল্যান্ডের বিশেষ চিজ

• সবচেয়ে দামি কফি দানা থেকে বানানো বার্বিকিউ সস

• অত্যন্ত দামি শ্যাম্পেইন

এর সাথে যুক্ত আছে রবার্ট জান দে ভিন-এর মহানুভবতা ও পরিশ্রম।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

তেল স্থাপনায় হামলার জেরে ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনে আবারও তীব্র হয়েছে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের সংঘাত। সৌদি আরবের একটি...

মহিউদ্দিন ঝাড়ুসহ ১০ জনের বহিস্কারাদেশ প্রত্যাহার কেন্দ্রীয় কমিটির

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ...

মনোহরদীতে জাতীয় প্রাণিসম্পদ দিবস পালিত

​‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই...

উখিয়ায় গ্যাসের আগুন জ্বলছে ৩০ দিন ধরে, মুখ বন্ধে বাপেক্সের প্রস্তুতি

কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোটখাল এলাকায় টানা ৩০ দিন ধরে জ্বলতে থাকা পরিত্যক্ত...

সামিউল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের আমীর নির্বাচিত হয়েছেন বা...

মোংলায় দিনমজুরের পাওনা টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণনাশের  হুমকি 

বাগেরহাটের মোংলায় জাহাজের কাজের মজুরি ও পুরাতন মালামাল বিক্রির পাওনা টাকা না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা