আন্তর্জাতিক

মৃত্যু ছাড়ালো ৪০ লাখ ৪২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দেশে দেশে চলছে টিকাদান কর্মসূচি। তবুও থেমে নেই আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। এ দিকে ভাইরাসটির কয়েকটি নতুন ধরনও শনাক্ত করা হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী রোববার (১১ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৪০ লাখ ৪২ হাজার ৬৭৫ জন। শনাক্ত হয়েছে ১৮ কোটি ৭২ লাখ ৬৫ হাজার ৫০৬ জন। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে ১৭ কোটি ১২ লাখ ৩৭ হাজার ৪৭৭ জন।

করোনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৪৭ লাখ ২৬ হাজার ১১১ জন। এরমধ্যে মারা গেছেন ৬ লাখ ২২ হাজার ৮২১ জন। এ থেকে সুস্থ হয়েছে ২ কোটি ৯২ লাখ ৩৪ হাজার ৯৩০ জন।

এ দিকে ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বেড়েই চলছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৪ লাখ ৮ হাজার ৭২ জন। মরণঘাতী ভাইরাসটিতে সেখানে আক্রান্ত হয়েছে ৩ কোটি ৮ লাখ ৩৬ হাজার ২৩১ জন। এ থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৯ লাখ ৬৭ হাজার ৪৭৮ জন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা