আন্তর্জাতিক

চার কারণে কমছে না করোনা

আন্তর্জাতিক ডেস্ক: চারটি কারণে কোভিড সংক্রমণ কমছে না বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বৈজ্ঞানিক সৌম্যা স্বামীনাথন। তিনি বলেন, বিশ্বজুড়ে করোনা সংক্রমণ না কমার একাধিক কারণ রয়েছে। এর মধ্যে চারটি হলো প্রধান কারণ।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে এই চার কারণ জানান তিনি। চার প্রধান কারণ হলো-

১. ডেল্টা প্রজাতির সংক্রমণ বৃদ্ধি।
২. সামাজিকভাবে মেলামেশা বেড়ে যাওয়া।
৩. লকডাউনের বিধিনিষেধ শিথিল করে দেওয়া।
৪. টিকাকরণের কম গতি।

সাক্ষাৎকারে বৈজ্ঞানিক সৌম্যা স্বামীনাথন বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি অঞ্চলের মধ্যে পাঁচটি অঞ্চলে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ ছাড়া আফ্রিকাতে করোনায় মৃত্যুহার গত দুই সপ্তাহে ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে।’

তিনি আরও বলেন, বর্তমানে সবচেয়ে বেশি চিন্তা বাড়িয়েছে ডেল্টা প্রজাতি। যেভাবে একাধিক দেশে এই প্রজাতির সংক্রমণ বাড়ছে তাতে চিন্তায় পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। আগে একজন আক্রান্ত হলে আরও তিনজনকে আক্রান্ত করার ক্ষমতা রাখত। কিন্তু ডেল্টা প্রজাতিতে এক জন আক্রান্ত হলে আরও আট জনকে আক্রান্ত করতে সক্ষম। তাই সব দেশগুলোকে বিধিনিষেধ বজায় রাখা এবং দ্রুত টিকাকরণের পরামর্শ দিয়েছেন তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা