আন্তর্জাতিক

মোদির মন্ত্রির ৪২ ভাগই আসামি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার ৪২ শতাংশের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা। গত ৭ জুলাই রাষ্ট্রপতি ভবনে শপথ নেন ভারতের নতুন ৪৩ জন মন্ত্রী। নতুন ৪৩ জনসহ মোদির মন্ত্রিসভায় এখন মোট সদস্য ৭৮। এদের ৪২ শতাংশের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা।

শনিবার মোদির মন্ত্রীদের নিয়ে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমসের

এডিআর এর প্রতিবেদনে বলা হয়েছে, মোদির মন্ত্রিসভার ৯০ শতাংশ মন্ত্রী কোটিপতি। আর ৪২ শতাংশ সদস্যের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। যার মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন মন্ত্রিসভার ৭৮ সদস্যের মধ্যে ফৌজদারি মামলা রয়েছে মোট ৩৩ জনের বিরুদ্ধে। এদের মধ্যে পশ্চিমবঙ্গের জন বারলা, নিশীথ প্রামাণিক-সহ চারজনের বিরুদ্ধে রয়েছে হত্যা চেষ্টার অভিযোগ।
প্রতিবেদনে বলা হয়েছে, আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার বিরুদ্ধে গুরুতর ৯টি মামলা রয়েছে। এছাড়া ৩৮টি অন্য মামলাও রয়েছে। কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার পাঁচ মন্ত্রীর বিরুদ্ধে সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে। নির্বাচনের সময় অবৈধভাবে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে সাত মন্ত্রীর বিরুদ্ধে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মন্ত্রিসভার ৯০ শতাংশ অর্থাৎ ৭০ জনই কোটিপতি। মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, পীযূষ গোয়েল, নারায়ণ তাতুরেন ও রাজীব চন্দ্রশেখরের ৫০ কোটি টাকারও বেশি সম্পদ রয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ঘিরে মহিষ ভোজের আয়োজন

মাদারীপুরের শিবচরে বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে ভোজ...

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

বিশ্বকাপের মঞ্চে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফাইনালের অপেক্ষায় লিওন...

শিবচরে এমপি জেরিন খানকে গণসংবর্ধনা 

মাদারীপুর ১, ২ ও ফরিদপুর ১ (দায়িত্বপ্রাপ্ত) মহিলা আসনের সংসদ সদস্য এবং কেন্দ্...

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি রুহুল আমিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বকুলতলা গ্রাম থেকে ইয়াবা সেবনের সময় একজনকে গ...

পিরোজপুরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত 

সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের লক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা