আন্তর্জাতিক

সন্তানদের ফিরে পেতে বাবার অনশন

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের টোকিওতে সন্তানদের ফিরে পেতে অনশন করছেন বাবা। তিনি ফরাসি নাগরিক। তার স্ত্রী এক জাপানি নারী। তার দাবি, দুই সন্তানকে স্ত্রী অপহরণ করে নিয়ে গেছে।

৩৯ বছরের ভিনসেন্ট ফিচট ১৫ বছর ধরে জাপানে বাস করছেন। তার ছয় বছরের ছেলে ও চার বছরের কন্যা সন্তান রয়েছে। পারিবারিক সহিংসতার অভিযোগে ফিচটের বিরুদ্ধে মামলা করেছিলেন তার স্ত্রী।

ফিচটের দাবি, তার স্ত্রী পরে সেই মামলা প্রত্যাহার করে নিয়েছিল।

টোকিওর একটি রেলস্টেশনের সামনে অনশনরত ফিচট বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমি সবকিছু ত্যাগ করেছি, গত তিন বছরে চাকরি ও সঞ্চয় হারিয়েছি। আমার ওজন এখন ৮০ কেজি এবং এর সবটুকু আমি ত্যাগ করব।’

সন্তানদের ফিরে পেতে ফরাসি ও জাপানি কর্তৃপক্ষের সহযোগিতা চান ফিচট।

তিনি বলেন, ‘আমি চাই ফরাসি কর্তৃপক্ষ দেখাক, তারা এ ব্যাপারে গুরুত্ব দিচ্ছে, তারা সত্যিকারার্থে আমার সন্তানদের রক্ষা করতে চায় এবং আমার সন্তানদের অধিকার রক্ষায় সম্মত না হলে তারা জাপানের বিরুদ্ধে নিষেধজ্ঞা আরোপ করবে।’

স্ত্রীকে ফেরাতে সবকিছু করেছেন জানিয়ে ফিচট বলেন, ‘আমি সব চেষ্টা করেছি। আমি আমার স্ত্রীকে বোঝানো চেষ্টা করেছি যে, এটা সন্তানদের জন্য ভালো নয়।’

তালাক কিংবা বিচ্ছেদের পর বাবা-মা উভয়ের হেফাজতে সন্তান থাকার বৈধতা জাপানে নেই। আর এ কারণে বাবা কিংবা মায়ের হাতে সন্তান অপহরণের ঘটনা জাপানে সাধারণ এবং কর্তৃপক্ষও বিষয়টি প্রায় মেনে নেয়।

ফিচট জানিয়েছেন, তিনি রাত-দিন অনশন করবেন। পুলিশ যদি তাকে ধাওয়া করে তাহলে তিনি অন্য কোথাও গিয়ে অনশন করবেন। তার দৈনিন্দন পরিস্থিতি মানুষকে জানানোর জন্য তিনি ফেসবুকে প্রতিদিন ভিডিও পোস্টের পরিকল্পনা করছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা