আন্তর্জাতিক

করোনার বিজ্ঞানীর করোনায় মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় চীনের সিনোভ্যাক ভ্যাকসিনের ট্রায়ালের প্রধান বিজ্ঞানী নোভিলিয়া জাফরি বাচতায়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) দেশটির গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

বিশ্বের যে কয়েকটি দেশে চীনের সিনোভ্যাক বায়োটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন ব্যাপক হারে ব্যবহার করা হয়েছে ইন্দোনেশিয়া সেসবের অন্যতম।

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) চলমান করোনা মহামারিতে ইন্দোনেশিয়া নতুন করে বৈশ্বিক ‘হটস্পটে’ পরিণত হয়েছে বলে জানায়।

স্থানীয় সংবাদমাধ্যম কুমপারান নিউজ সার্ভিস জানায়, বিজ্ঞানী নোভিলিয়া জাফরি করোনাভাইরাসে মারা গেছেন। ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যালস কোম্পানি বায়োফার্মার একজন কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম সিন্দোনিউজকে বলেছেন, বিজ্ঞানী জাফরিকে কোভিড-১৯ প্রোটোকল মেনে দাফন করা হয়েছে।

সরকারি উদ্যোগবিষয়ক মন্ত্রী এরিক থোহির ইনস্টাগ্রামে জাফরির মৃত্যুতে শোক প্রকাশ করে পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, জাফরির মৃত্যুতে বায়োফার্মার ‘বিশাল ক্ষতি’ হলো।

৫০ বছর বয়সী এই বিজ্ঞানীর মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি ইন্দোনেশিয়ার সরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানি বায়োফার্মা। ইন্দোনেশিয়ায় গত জুন পর্যন্ত ১৩১ জন স্বাস্থ্যসেবা কর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে চলতি মাসের ৮ দিনেই মারা গেছেন ৫০ জন। মৃত এই স্বাস্থ্যকর্মীদের সবাই সিনোভ্যাকের কোভিড টিকা নিয়েছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা