আন্তর্জাতিক

অ্যামাজনে মিলল নতুন ব্যাঙের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার ছোট-বড় নয়টি দেশকে ঘিরে রয়েছে আমাজন অরণ্যের বিস্তার। নদী বিধৌত অঞ্চলে বিশাল অ্যামাজন জঙ্গলে নানা সময়ে সন্ধান মিলে নতুন নতুন প্রজাতির প্রাণির। এবার মিলেছে নতুন প্রজাতির ব্যাঙের। দেখতে ভয়ংকর নতুন এই ব্যাঙের নাম জোম্বি। সম্প্রতি অ্যামাজনের গহীন জঙ্গলে এই প্রজাতির ব্যাঙ আবিষ্কার করেন জার্মান গবেষক রাফায়েল আর্নস্ট।

দীর্ঘদিন ব্যাঙ এবং সাপের মতো উভচর ও সরিসৃপ প্রাণীদের নিয়ে কাজ করছেন এই গবেষক। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের কাছে রাফায়েল আর্নস্ট জানিয়েছেন নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কারের গল্প।

নতুন প্রজাতির এই ব্যাঙের গায়ের রং গাঢ় কমলা। তার ওপর ছোট ছোট স্পট আছে। রাতের দিকে এই ধরনের ব্যাঙ সক্রিয় হয়ে ওঠে। মাটির তলায় গর্ত করে থাকে এই ধরনের ব্যাঙ। অবশ্য দেখতে ভয়ংকর হলেও ব্যাঙটি আসলে তত ক্ষতিকারক নয়।

রাফায়েল জানিয়েছেন, সন্ধ্যার পর জঙ্গলে ঢুকে তারা বৃষ্টির জন্য অপেক্ষা করতেন। বৃষ্টি শুরু হলেই খালি হাতে তারা গর্ত বানানোর কাজ শুরু করতেন। গোটা শরীর ভরে যেত মাটিতে। গর্ত খোড়ার ওই আওয়াজের সঙ্গে তারা অপেক্ষা করতেন কখন ব্যাঙের ডাক শোনা যাবে।

আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে শব্দ অনুসরণ করে তারা ব্যাঙের পেছনে ছুটতেন। আগেই তারা নতুন প্রজাতির ব্যাঙের আওয়াজ পেয়েছিলেন। কিন্তু চোখে দেখতে পাননি। গর্ত করতে শুরু করার পরেই প্রথম তারা জোম্বি ব্যাঙের সন্ধান পান।

রাফায়েল জানিয়েছেন, নামে জোম্বি থাকলেও আসলে নতুন প্রজাতির এই ব্যাঙ আচরণে ভয়ংকর নয়। তা সত্ত্বেও তারা এই নাম দিয়েছেন কারণ, মাটিতে গর্ত করার সময় গবেষকদের জোম্বির মতো দেখতে লাগত।

তার মতে, নতুন প্রজাতির এই ব্যাঙ অত্যন্ত ভালো। তবে খুব সতর্ক না হলে তাকে দেখতে পাওয়া মুশকিল। দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে ব্যাঙটি। আর গায়ের রঙের জন্য মাটির সঙ্গে সহজেই মিশে যেতে পারে সে।

প্রায় দুই বছর ধরে অ্যামাজনের জঙ্গলে নিরলসভাবে চেষ্টার পর নতুন এই ব্যাঙ আবিষ্কার করেছেন রাফায়েল। আরও দুইটি নতুন প্রজাতির ব্যাঙ আগেই আবিষ্কার করেছিলেন তিনি। তবে সাম্প্রতিক আবিষ্কারটি গুরুত্বপূর্ণ।

সূত্র: ডয়চে ভেলে

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা