আন্তর্জাতিক

জম্মু -কাশ্মীরে পাঁচজন নিহত

আন্তর্জাতিক : জম্মু ও কাশ্মীরের নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (৭ জুলাই) মধ্যরাত থেকে এ সংঘর্ষ শুরু হয়।

হিন্দুস্তান টাইমস-এর তথ্য অনুযায়ী জানা যায়, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের জরোডায় ১ রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়। তারা দুইজনই জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

এর আগে বুধবার রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে এক পাকিস্তানি গুলিবিদ্ধ হয়।

অন্যদিকে পুলওয়ামার পুচাল এলাকায় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ২ জনের৷ উত্তর কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের একজন শীর্ষ নেতাকে হত্যার দাবি করেছে পুলিশ।

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এই অঞ্চলটিতে সন্ত্রাসবিরোধী অভিযান এখনো অব্যাহত রয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা