আন্তর্জাতিক

কোকেন পাচারে জড়িত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ডেস্ক:

গত সপ্তাহে স্প্যানিশ উপকূলে যে চার টন কোকেন জব্দ করা হয়েছিল, তার পাচারের সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জড়িত আছেন বলে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ।

০২ মে শনিবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মার্কিন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানায়, গত সপ্তাহে স্প্যানিশ, কলম্বিয়ান ও যুক্তরাজ্যের পুলিশ মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে একযোগে কাজ করে উত্তর স্পেনের গ্যালিসিয়ার উপকূল থেকে তিনশ' মাইল দূরে মাদক বহনকারী একটি জাহাজ আটক করে।

ওই জাহাজের গন্তব্য ছিল বন্দর শহর ভিগো। সেখানে স্পেনের ড্রাগ সরবরাহকারীরা কোকেন সংগ্রহ করার জন্য প্রস্তুত ছিলেন। তারা ইউরোপজুড়ে এ ধরনের ড্রাগ সরবরাহ করেন। ওই জাহাজটি টোগোর পতাকা বহন করছিল। আর ছেড়ে এসেছিল ভেনেজুয়েলা থেকে।

এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে মাদক ও অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল নিকোলাস মাদুরোকে।

তখন তাকে গ্রেফতারে সহায়ত করার জন্য ১৫ মিলিয়ন ডলার পুরষ্কার ঘোষণা করেছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা