আন্তর্জাতিক

করোনার মধ্যেই ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইরান ও ইরাকের যৌথ নাগরিক আমির দিয়ানাত এবং তার কোম্পানি তাইফ মাইনিং সার্ভিসের বিরুদ্ধে নতুন এই নিষেধাজ্ঞা দেয় দেশটি।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ফরেন এসেট কন্ট্রোল বিবৃতিতে দাবি করে যে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের জন্য রাজস্ব সংগ্রহসহ এ বাহিনীর অস্ত্র পাচারে জড়িত থাকার অভিযোগে দিয়ানাতকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞা এবং মানি লন্ডারিং আইন লঙ্ঘন করার অভিযোগে দিয়ানাত এবং তার ব্যবসায়িক অংশীদার ইরানি নাগরিক কামরান লাজমিরির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মিউচিন এক বিবৃতিতে দাবি করেন, ইরানের সরকার তার নিজ দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা ও জনকল্যাণ বাদ দিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলোকে আর্থিক সহায়তা দেয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে।

এদিকে মিউচিন আড়ো দাবি করেন যে, ইরানি জনগণকে মানবিক সহায়তা দিতে আর্থিক ও অলাভজনক প্রতিষ্ঠানসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে তার দেশ। সূত্র: মেহের নিউজ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা