আন্তর্জাতিক

দিল্লিতে করোনায় আক্রান্ত শতাধিক সেনা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের রাজধানী দিল্লিতে দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এবার দিল্লির ময়ূর বিহারে মোতায়েন সিআরপিএফের ৩১ ব্যাটেলিয়নের ১২২ জওয়ান করোনায় সংক্রমিত হয়েছেন।

এখনও বাকি রয়েছে ১০০ জওয়ানের করোনা পরীক্ষার ফল। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির হিন্দি ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাসের কারণে গত ২৮ এপ্রিল সিআরপিএফের ৩১ ব্যাটেলিয়নের এক জওয়ান মারা গিয়েছিল। একই ব্যাটেলিয়নের ৪৫ জন জওয়ান গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছিলেন, যার সংখ্যা এখন ১২২-এ পৌঁছেছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে, সংশ্লিষ্ট ব্যাটেলিয়নকে কোয়ারেন্টিনসহ সবাইকে পরীক্ষা করা হচ্ছে।

গত ২৮ এপ্রিল, দিল্লিতে মোতায়েন থাকা সিআরপিএফের ৫৫ বছর বয়সী উপ-পরিদর্শক দিল্লির সফদরজং হাসপাতালে মারা যান। অসমের বাসিন্দা ওই উপ-পরিদর্শক ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগী ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ৩১ ব্যাটেলিয়নের অন্য জওয়ানরা কুপওয়াড়াতে মোতায়েন ১৬২ ব্যাটেলিয়নের প্যারামেডিক্যাল কর্মীর সংস্পর্শে এলে করোনা আক্রান্ত হয়ে পড়েন।

নয়দার বাসিন্দা ওই কর্মী ছুটিতে থাকার পরে লকডাউনে আটকে পড়লে বিশেষ নির্দেশে তিনি গত ৭ এপ্রিল দিল্লির ময়ূর বিহারে ৩১ ব্যাটেলিয়নে কাজে যোগ দেন। নিয়ম অনুযায়ী তাকে কোয়ারেন্টাইনে রাখা হলেও সে সময় তার দেহে করোনা ধরা পড়েনি। ১৭ এপ্রিল, তার করোনা উপসর্গ শুরু হলে পুনরায় পরীক্ষা করা হয়। ২০ এপ্রিল তার করোনা পজিটিভ ধরা পড়ে। অবশেষে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং তার সংস্পর্শে আসা জওয়ানদের খোঁজ করে পরে প্রথমে কোয়ারেন্টিন এবং তারপরে করোনা পরীক্ষা করা হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যাটেলিয়নে কমপক্ষে ৬০০ জওয়ান ও কর্মকর্তা রয়েছেন। মেডিকেল স্টাফ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে কারও ক্যাম্প ছাড়ার অনুমতি নেই বা কারও ভেতরে ঢোকারও অনুমতি নেই।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা