আন্তর্জাতিক

মানবিক বাংলাদেশকে অনুসরণের পরামর্শ ইইউ’র

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধারাবাহিকভাবে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিক উদারতার উদাহরণ সৃষ্টি করেছে।

ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি জোসেফ বরেল এবং সংস্থাটির দুর্যোগ ব্যবস্থাপনা কমিশনার জানেস লেনারসিস এক বিবৃতিতে এই মন্তব্য করেন।

২ মে শনিবার ইইউ ঢাকা কার্যালয় থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়।

এই অঞ্চলের অন্য দেশগুলোর উচিত মানবিক ইস্যুতে বাংলাদেশকে অনুসরণ করা।

ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি জোসেফ বরেল এবং সংস্থাটির দুর্যোগ ব্যবস্থাপনা কমিশনার জানেস লেনারসিস এ বিবৃতিতে বলেন, নারী ও শিশুসহ কয়েকশ’ মিয়ানমারের নাগরিক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি দল সপ্তাহখানেক ধরে বাজে অবস্থায় সমুদ্রে ভাসছে, যাদেরকে বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের উপকূল থেকে দূরে ঠেলে দেয়া হচ্ছে। এই অঞ্চলের সরকারগুলোর কাছে ইউরোপীয় ইউনিয়ন আবেদন জানাচ্ছে যে বিপদগ্রস্ত এই মানুষগুলোকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার একটি সমাধান বের করুন।

বিবৃতিতে বলা হয়, এর আগে ১৬ এপ্রিল বাংলাদেশ এমন ৪০০ রোহিঙ্গার একটি দলকে নিরাপদে অবতরণ এবং আশ্রয় দিয়ে মানবিক উদারতার পরিচয় দিয়েছে। বাংলাদেশ এ ক্ষেত্রে ধারাবাহিকভাবে যে উদারতার পরিচয় দিচ্ছে তা এই অঞ্চলের অন্য দেশগুলোর অনুসরণ করা উচিত।

বার্তায় আরো বলা হয়, মিয়ানমারের সকল সহিংস দলের প্রতি বিনা শর্তে অস্ত্রবিরতির আহবান জানিয়ে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিতে আহবান জানাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। যাতে রোহিঙ্গা সংকটের মূল সমাধান হয়।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা করে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, প্রয়োজনে এই অঞ্চলের অন্য রোহিঙ্গাদেরও সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। নিরাপদে, স্বেচ্ছায় এবং সম্মানের সঙ্গে নিজেদের ভিটায় ফিরতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে প্রয়োজনীয় সহযোগিতা করে যাবে ইউরোপিয় ইউনিয়ন। সেই সঙ্গে রোহিঙ্গা নির্যাতনের মূল উৎপাটনে এবং ন্যায্য বিচার নিশ্চিতেও কাজ করে যাবে সংস্থাটি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা