আন্তর্জাতিক

এস-৫০০ ব্যবস্থা পাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সেনাবাহিনীর কাছে শিগগিরই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যব্স্থা এস-৫০০ ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সারমাত’ হস্তান্তর করা হবে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার মস্কোয় রাশিয়ার মিলিটারি একাডেমিগুলো থেকে পাস আউট হওয়া তরুণ সেনা ক্যাডেটদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা জানান।

পুতিন বলেন, শিগগিরই রুশ সেনাবাহিনী যেসব অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হতে যাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে, আন্তঃমহাদেশীয় ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজে স্থাপনযোগ্য শব্দের চেয়ে দ্রুত গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র ‘তেসরিকুন’ এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৫০০’।

একইসঙ্গে ২০৩৪ সালের মধ্যে রাশিয়ার সেনাবাহিনীকে সর্বাধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরে পুতিন। তিনি তরুণ সামরিক ক্যাডেটদের উদ্দেশ করে বলেন, রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার লক্ষ্যে এ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে এবং আপনাদের হাতেই এসব সমরাস্ত্র তুলে দেয়া হবে।

রাশিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ‘সারমাত’ ১০ টন ওজনের সামরিক ওয়ারহেড বহন করে ঘণ্টায় ১১,০০০ কিলোমিটার গতিতে লক্ষ্যপানে ছুটতে পারে। প্রায় তিন বছর আগে এই ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা চালায় রাশিয়া।

এছাড়া, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এস-৫০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আমেরিকাকে প্যাট্রিয়ট ব্যবস্থার প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হয়।

এছাড়া, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত বছর শব্দের চেয়ে আট গুণ গতিসম্পন্ন তেসরিকুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানায় যা বিমানবাহী রণতরী বিধ্বস্ত করতে সিদ্ধহস্ত বলে ঘোষণা করা হয়।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা