আন্তর্জাতিক

সোমালিয়ায় ২১ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী আল শাবাবের সদস্য হিসেবে অভিযুক্ত হওয়ার পর ২১ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির আধা-স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড প্রদেশের একটি সামরিক আদালত। খবর বিবিসির।

বিসিসি আরও জানিয়েছে, সোমালিয়ার গালকায়োর একটি সামরিক আদালতে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয় এবং ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে হত্যা করা হয়। অভিযুক্ত ২১ জনের মধ্যে ১৮ জন গত এক দশকেরও বেশি সময় ধরে সোমালিয়ার বিভিন্ন এলাকায় গুপ্তহত্যাসহ বোমা হামলা চালিয়ে এসেছে।

এদিকে নিজেদের যোদ্ধাদের মৃত্যুদণ্ড কার্যকরের দিনে জঙ্গিগোষ্ঠী আল শাবাব সোমালিয়ার অন্য একটি শহরে হামলা চালিয়েছে এবং সরকারি সেনাদের হত্যা করেছে বলে শোনা যাচ্ছে। এর আগেও আদালতের মাধ্যমে সোমালিয়ার বিভিন্ন অংশে আল-শাবাব জঙ্গিদের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে। তবে একসঙ্গে এতোসংখ্যক অভিযুক্ত জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এবারই প্রথম।

বিবিসি আফ্রিকার’র সম্পাদক উইল রস বলছেন, এতোসংখ্যক সদস্যের একসঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরের পরও জঙ্গিগোষ্ঠীটি সোমালিয়ার স্থিতিশীলতার জন্য এখনও বড় ধরনের হুমকি। সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় ও মধ্যাঞ্চলীয় বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করে থাকে মূলত আল শাবাব।

এছাড়া হিরাল ইনস্টিটিউট থেকে গত বছরের অক্টোবরে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়, সোমালিয়ার সরকারের তুলনায় জঙ্গিদের সংগৃহীত টাকার পরিমাণ বেশি।

অবশ্য আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকলে বা তাদের চালানো হামলায় কোনো সাধারণ মানুষ সহযোগিতা করলে সবাইকেই বিচারের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে পুন্টল্যান্ড কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা