আন্তর্জাতিক

নিউইয়র্কে পরিত্যক্ত লরি থেকে অর্ধশত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি লরি থেকে অন্তত ৫০টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) ব্রুকলিনের দ্য অ্যান্ড্রিউ টি ক্লেকলি ফিউনারেল হোমের কাছে পরিত্যক্ত লরিটি থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এক পথচারী দুর্গন্ধের বিষয়ে অভিযোগ জানানোর পর পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। তবে লরিটির ভেতরে কতদিন ধরে এগুলো ছিল বা করোনাভাইরাসে আক্রান্ত কেউ রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এক স্থানীয় কর্মকর্তা জানান, তদন্তকারীরা জেনেছেন যে ফিউনারেল হোমের পক্ষ থেকে লরিটি ভাড়া করা হয়। সেখানকার শীতাতপ ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায় বরফ দিয়ে প্রায় ৫০টি মরদেহ রাখা হয়।

ফিউনারেল হোমটির কর্মকর্তাদের বিরুদ্ধে কোনও ফৌজদারি অভিযোগ আনা হয়নি বলেও তিনি জানান।

মরদেহগুলো করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের কিনা তা নিশ্চিত হওয়া না গেলেও নিউ ইয়র্কের ফিউনারেল হোমগুলো হিমশিম খাচ্ছে মহামারির প্রাদুর্ভাবে। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে। এখানে ১৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা