আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীকে নিয়ে মোদির টুইট

নিউজ ডেস্ক:

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আলাপের পরপরই তা নিশ্চিত করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানিয়েছেন নরেন্দ্র মোদী।

টুইটে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি, তাকে এবং তার দেশের মানুষকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাতে। এছাড়া আমরা করোনাভাইরাস পরিস্থিতি এবং তা মোকাবিলায় ভারত-বাংলাদেশ উভয়ের সহায়তার উপায় নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের সঙ্গে আমাদের এই সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকারেই চলবে।'

এর আগে বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৫ টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড-১৯ মহামারিতে সৃষ্ট পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১২ মিনিট কথা বলেন প্রতিবেশী দুই নেতা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসসচিব ইহসানুল করিম জানান, করোনাভাইরাস মহামারি সংক্রমণ প্রতিরোধ এবং এ মহামারিতে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় খাদ্য উৎপাদন বাড়াতে নিজ নিজ সরকারের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরেন দুই প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, 'জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থ্যা বলছে পরিস্থিতি দীর্ঘমেয়াদী হতে পারে। সুতরাং এ অঞ্চলের সব দেশ এক হয়ে এ পরিস্থিতি মোকাবিলায় কাজ করতে হবে।'

মহামারি মোকাবিলায় উভয় দেশের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন দুই নেতা এবং একসঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি তারা পুর্নব্যক্ত করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা