আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় ওয়ারহাউজে আগুন, নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার ইনছন শহরে একটি নির্মাণাধীন ওয়ারহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

২৯ এপ্রিল বুধবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক খবরে বলা হয়েছে, ভবনটির বেজমেন্টে থাকা দাহ্য পদার্থ বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এতে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। ধারণা করা হচ্ছে হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক।

অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ৭৮ জন কর্মী ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যাদের মধ্যে অনেকেরই এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। ফলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, রাজধানী সিউল থেকে ৮০ কিলোমিটার দূরের ইনছন শহরে ওই ওয়ারহাউজে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। ৬টা ৪০ মিনিট চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট চাং সিয়ে কিয়ুন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞান...

আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নাই’ : বাকের কালিবাফ

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট...

ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখাই একমাত্র সমাধান?

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

সাজানো সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

মাদারীপুরের গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নি...

১ ব্যারেল ১ ডলার সমপরিমান ক্রিপ্টোকারেন্সি হবে টোল !

যুদ্ধবিরতি শুরুর পর মাত্র হাতেগোনা কয়েকটি জাহাজ চলাচল করেছে। আর বার্তা সংস্থা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা